সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

বৈঠকে বসতে যাচ্ছেন এরদোগান-পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

erdogan_putin_85600900 copyআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসে এক বৈঠকে মিলিত হবেন। সম্প্রতি তুরস্কের রুশ বোমারু বিমান ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে সম্পর্কের অবনতির পর এই প্রথম দু নেতা বৈঠকে বসতে যাচ্ছেন।

আগামী ৯ আগস্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে কথা রয়েছে। এ বৈঠকের মাধ্যমে তুরস্ক-রাশিয়ার সম্পর্ক স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৈঠকের তারিখ নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকের আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয় নি, এ নিয়ে আলোচনা চলছে।

সম্প্রতি তুরস্কের উপ প্রধানমন্ত্রী মেহমেত সিমসেকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মস্কো সফর করেন।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ