সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মুসলমানদের আপত্তির মুখে চলচ্চিত্র পল্লী বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

160725164623_nigeria_film_industry_640x360_afp_nocreditআন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো রাজ্যে মুসলিম ধর্মীয় নেতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরোধিতার কারণে একটি চলচ্চিত্র পল্লী গড়ে তোলার পরিকল্পনা বাতিল করেছ দিয়েছে সরকার।
হলিউডের অনুকরণে নাইজেরিয়ার হাউসা ভাষার চলচ্চিত্রশিল্পকে ডাকা হয় কানিউড নামে। তাদের জন্যই ১০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ে একটি অত্যাধুনিক চলচ্চিত্র নির্মাণকেন্ত্র গড়ে তোলার পরিকল্পনা ছিল সরকারের।

নাইজেরিয়া সরকারের যুক্তি ছিল, এতে কর্মসংস্থান এবং সাংস্কৃতিক কর্মকান্ডের বিকাশ হবে।
কিন্তু মুসলিম ধর্মীয় নেতারা বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে তা তাদের ভাষায় অনৈতিকতা বাড়িয়ে দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে এ প্রকল্প বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

স্থানীয় লোকদের যুক্তি : এটা কোন আবশ্যিক প্রকল্প নয়, বরং সরকারের উচিত কৃষির উন্নতির জন্য ওই এলাকায় বাঁধ প্রকল্পর কাজ শুরু করা।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের একজন উপদেষ্টা এর পর বলেন, জনমতের প্রতি শ্রদ্ধা রেখেই তারা কানিউড প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র : বিবিসি বাংলা

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ