সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

আগে বলতাম মাদ্রাসা, এখন দেখি আমার ঘরেই জঙ্গি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ikbalডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী বলেছেন, দেশে যে জঙ্গিবাদ তৈরি হয়েছে তাতে আমরা কেউ নিরাপদ নয়, এ বিপদ আমাদের সবার। আগে তো বলতাম মাদ্রাসা, এখন দেখি আমার ঘরে জঙ্গি। একেবারে শিক্ষিত তরুণরা জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

মঙ্গলবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের ‘নিউজ এন্ড ভিউজ’ টকশো অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, শুধু কঠোর ভাবেই জঙ্গি মোকাবেলা করা যাবে বিষয়টা এরকম নয়। তারা (জঙ্গি) যেভাবে মোটিভেটেট হয়েছে, ঠিক সেভাবেই তাদের বুঝিয়ে ভালো পথে আনতে হবে।

জামায়াত না ছাড়লে বিএনপি’র সঙ্গে ঐক্য করবে না সরকারি দল এ প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে প্রমাণ হয়েছে জামায়াত-শিবির জঙ্গি ও সন্ত্রাসী দল। ১৯৭১ সাল থেকে মৌলবাদ ও জঙ্গিবাদ কর্মকাণ্ড করে আসছে জামায়াত ইসলামী। সুতরাং ঐক্যের প্রশ্নে জামায়াতকে ছাড়া উচিৎ।

সরকার কেন জামায়াতকে নিষিদ্ধ করছে না উপস্থাপকের এমন প্রশ্নে-তিনি বলেন বিএনপি যদি সরকারকে দাবি জানান জামায়াত নিষিদ্ধ করতে তাহলেই দলটিকে নিষিদ্ধ করা হবে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ