সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

এরদোগানকে দুই শীর্ষ আলেমের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ardo-1 copyআন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক অভ্যুত্থান সফলভাবে ব্যর্থ করে দেয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন দারুল উলুম করাচির অধ্যক্ষ ও মুফতি রফী উসমানী এবং বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ আল্লামা তকী উসমানী।

টুইটারে পোস্ট করা দু’জনের সাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়

চিঠিতে তারা লিখেছেন, সেনা বিদ্রোহের মুকাবেলায় আল্লাহ আপনাকে যে সাহায্য দান করেছেন এজন্য মোবারকবাদ জানাই। তুরস্কের নিরস্ত্র জনগণ সশস্ত্র বিদ্রোহী সেনাদের বিপক্ষে রাজপথে নেমে বিজয় ছিনিয়ে এনেছে মন্তব্য করে তারা আরও লিখেন, ‘আল্লাহর উপর ভরসা, সম্মিলিত কন্ঠে তাকবীরের ঘোষণা আর ঈমানী জযবা ছাড়া তুরস্কের জনগণের কোনো সম্বল ছিল না। ইতিহাসে এর দৃষ্টান্ত বিরল।’

পাকিস্তানের সব আলেম উলামা তুরস্কের জনগণের পক্ষে আছেন উল্লেখ করে চিঠিতে পাকিস্তানের এই দুই শীর্ষ আলেম তুরস্কের কল্যাণ ও হেফাজতের জন্য দোয়া করেন।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ

 

13695108_1058262347554419_2111744125_n


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ