সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আরএসএসকে ওলামা কাউন্সিলের ৬ প্রশ্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bk7df21eb6308a3wv_800C450 (1)আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস প্রধান মোহন ভাগবতকে ওলামা কাউন্সিল ৬ টি প্রশ্ন করেছে তার সাথে সাক্ষাতের সময় চেয়েছে।

আজ মঙ্গলবার অল ইন্ডিয়া সুন্নী ওলামা কাউন্সিল এর সদস্য হাজী মুহাম্মদ সালিস সোমবার কানপুরে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করতে যান। আরএসএস কর্মকর্তারা তাদের প্রশ্ন সম্বলিত চিঠি গ্রহণ করলেও তাদের ভেতরে প্রবেশ করতে দেননি।

হাজী মোহাম্মদ সালিস আশা প্রকাশ করেছেন তারা প্রশ্নের জবাব পাবেন। এর আগে তিনি আরএসএসের সংখ্যালঘু শাখার প্রধান ইন্দ্রেশ কুমারের কাছেও কয়েকটি প্রশ্ন পাঠিয়ে জবাব চেয়েছিলেন এবং তার উত্তর এখনো মেলেনি।

ওলামা কাউন্সিলের ৬টি প্রশ্ন-

১. আরএসএস কী ভারতকে ‘হিন্দুরাষ্ট্র’ তৈরি করতে চায়?

২. যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তা কি হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী চলবে?

৩. ধর্ম পরিবর্তন নিয়ে আরএসএসের নীতি কি?

৪. মুসলিমদের কাছ থেকে আরএসএস কি ধরণের দেশপ্রেম চায়?

৫. আরএসএস ইসলাম সম্পর্কে কী জানে এবং কী বোঝে?

৬. ইসলামের কাছ থেকে আরএসএস কী চায়?

হাজী সালিস বলেন, যদি মোহন ভাগবত সাক্ষাতের সময় দেন তাহলে আমরা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার সাথে কথা বলব এবং তার কাছে সেই সব প্রশ্নের উত্তর চাইব যা আরএসএস কখনো দেয়নি।

সূত্র : রেডিও তেহরান

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ