সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

নিহত বেড়ে ৩২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bk5d335fe30866vna_800C450 copyআন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিহতের সংখ্যা ৩২ জনে পৌঁছেছে। আজ মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন স্থানে কারফিউ অব্যাহত এবং মোবাইল ইন্টারনেটে নিষেধাজ্ঞা চালু রয়েছে। ভারত সরকার গতকাল কাশ্মিরে নতুন করে প্রায় ২ হাজার অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে।

কাশ্মিরে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে গত শুক্রবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর গুলিতে হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে। গত তিন দিন ধরে বুরহান হত্যার প্রতিবাদে হাজার হাজার মানুষ সড়কে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। পুলিশের গুলিতে নিহতের সংখ্যা বাড়ছেই।

অন্যদিকে বিক্ষোভকারীদের পাথরের আঘাতে প্রায় শ’খানেক পুলিশ এবং সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। এ পর্যন্ত তিনটি থানায় আগুন ধরানোর ঘটনা ঘটেছে। আগুন লাগানো হয়েছে তিনটি প্রশাসনিক দপ্তর ও পিডিপি’র এক বিধায়কের বাড়িতে। বিজেপি’র একটি দপ্তরেও হামলা হয়েছে। কাশ্মিরি নেতাদের বনধের ডাকে সমগ্র কাশ্মির উপত্যাকার জনজীবন স্তব্ধ হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করেও ঠেকানো যাচ্ছে না প্রতিবাদকারীদের। সরকার চেয়েছিলো হুররিয়াত নেতাদের গৃহবন্দী করে রেখে পরিস্থিতি সামাল দিতে। সরকারের এই চেষ্টা চরমভাবে ব্যর্থ। পিডিপি-বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার পরিস্থিতি শান্ত করতে হুররিয়াত কনফারেন্সের সাহায্য চেয়েছে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ