সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

শীর্ষ পিকেকে কমান্ডার নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Kurdish-PKK-guirilla.-Archival-photoআন্তর্জাতিক ডেস্ক : কুর্দি ওয়ার্কার্স পার্টি বা পিকেকের শীর্ষস্থানীয় কমান্ডার ফেমান হোসেইন ওরফে বাহোজ আরদাল নিহত হয়েছেন। তার গাড়ির কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে ফেমান হোসেইন নিহত হন। এই হামলায় তার দেহরক্ষীসহ আরো সাত ব্যক্তি নিহত হয়েছেন।

তুরস্ক সংলগ্ন উত্তরপূর্বাঞ্চলীয় সিরিয়ার একটি নগরীর কাছে এ ঘটনা ঘটে।

সিরিয়ার বিরোধী বিগ্রেড তেল হামিসের মুখপাত্র তুরস্কের রাষ্ট্র পরিচালিত আনাদোলু সংবাদ সংস্থাকে এ কথা জানিয়েছেন।

পিকেকের এই শীর্ষস্থানীয় কমান্ডার ১৯৬৯ সালে সিরিয়ায় জন্মগ্রহণ করেন। দামেস্কের ফ্যাকাল্টি অব মেডিসিনে চিকিৎসা বিদ্যা নিয়ে অধ্যয়ন করেন তিনি। ১৯৯০ এর দশকে তিনি পিকেকেতে যোগ দেন। সে সময় বাহোজ আরদাল ছদ্মনামে বেশ পরিচিত হয়ে ওঠেন তিনি।

তিনি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত এইচপিজি’র প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। দক্ষিণপূর্বাঞ্চলীয় তুরস্কে সেনাবাহিনীর ওপর অনেক হামলার জন্য তাকে গ্রেফতারের চেষ্টা করছিল আঙ্কারা কর্তৃপক্ষ।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ