মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

‘সন্ত্রাসবাদ ঠেকাতে জাতীয় ঐক্য প্রয়োজন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasanat aminiনিজস্ব প্রতিবেদক : ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও খেলাফতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, গুলশানের ক্যাফেতে হামলা চালিয়ে দেশী-বিদেশী নিরীহ মানুষদের হত্যা করে সন্ত্রাসীরা তাদের শক্তির জানান দিয়েছে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন উদ্যোগ গ্রহণ করা না হলে আগামীতে ওরা দেশে আরো বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ইসলামী ঐক্যজোটের উদ্যোগে আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর স্মরণে দুআ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাসানাত আমিনী এসব কথা বলেন।

তিনি সরকারী দলসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে বলেন, এখন দলাদলি, কাদাছুড়াছুড়ির সময় নয়। দলমত নির্বিশেষে সন্ত্রাসবাদ ঠেকাতে আমাদেরকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আর এর উদ্যোগ নিতে হবে রাষ্ট্রকেই।

ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান বলেন, গুলশানের ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে যে, হামলাকারী জঙ্গীরা কওমী মাদরাসা শিক্ষিত নয়। তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড ছিল বস্তুবাদী আধুনিক শিক্ষাব্যবস্থা। কাজেই কোন জায়গায় হামলার ঘটনা ঘটলেই চোখ বন্ধ করে কওমী মাদরাসাকে দোষারোপের মানসিকতা পরিত্যাগ করতে হবে। হামলার কারণ ও প্রকৃত হামলাকারীদের শনাক্ত করে বিচারের ব্যবস্থা করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ইসলামী ঐক্যজোট সভাপতি মাওলানা আল আমিন মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কাউসার মোল্লার পরিচালনায় আরো বক্তব্য রাখেন জোটের জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ ইদ্রিস, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আলী আজম, মুফতী এনামুল হাসান, ক্বারী বুরহানুদ্দীন, মাওলানা মুহাম্মদ ইউসুফ ভূঁইয়া, মুফতী শামসুল আলম, হাফেজ এমদাদুল হক কবির, মাওলানা মোশাহেদ এবং ছাত্র খেলাফতের নিয়ামুল ইসলাম, খালেদ মোশারফ, নাঈমুল ইসলাম সাদেকী প্রমুখ।

আওয়ার ইসলাম টোয়েন্টেফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ