শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা

জেদ্দায় আত্মঘাতী হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

46637437_General_V_3536792c copyআন্তর্জাতিক ডেস্ক : সন্দেহভাজন একজন আত্মঘাতি হামলাকারী সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে বিস্ফোফরন ঘটিয়ে নিহত হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঐ হামলায় দুজন নিরাপত্তাকর্মী আহত হয়েছে। তবে আর কেউ আহত হয়নি।

যুক্তরাষ্ট্রের স্বাধিনতা দিবসের প্রাক্কালে এবং সৌদি আরব সময়ে ফজরের নামাজের ঠিক পূর্বে এই হামলা চালানো হয়।

২০০৪ সালে জেদ্দাহ কনস্যুলেটে এক হামলায় ৯ জন নিহত হয়েছিল।

হামলায় তাদের কোন কর্মী আহত হয়নি বলে নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ।

সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তারক্ষীরা কনস্যুলেটের বিপরীত পাশে হাসপাতালের সামনে একটি গাড়ি দেখে সন্দেহ করে। গাড়ির চালকের দিকে এগিয়ে গেলে সে নিজেকে বিস্ফোরিত করে।

সূত্র : বিবিসি বাংলা

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ