সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

ইসলাম নিয়ে মন্তব্য : সমালোচনায় ইরফান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nnআওয়ার ইসলাম ডেস্ক : কুরবানির পশু জবাই নিয়ে মন্তব্যের জেরে মুসলিম নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউড তারকা ইরফান খান। বৃহস্পতিবার ইরফান খান বলেছিলেন 'ধর্মীয় রীতির প্রকৃত অর্থ না জেনেই আমরা এগুলো পালন করি।'

ভারতের ডেকান হেরাল্ডকে দেয়া সাক্ষাৎকারে ইরফান খান বলেছিলেন, 'কুরবানির প্রকৃত অর্থ হচ্ছে নিজের সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করা, ছাগল বা ভেড়া জবাই করা নয় যেটা আপনি আসলে কিনে আনছেন।' সাক্ষাতকারে রোজা রাখার ব্যাপারেও কথা বলেন তিনি।

এর প্রতিক্রিয়ায় ধর্মীয় নেতারা ইরফান খানকে ইসলাম সম্পর্কে মন্তব্য না করে বরং নিজের চলচ্চিত্র ক্যারিয়ারে মনোযোগ দেয়ার পরামর্শ দেন।

রোজা রাখা নিয়ে ইরফান খান বলেন, 'রমজান মাসে কেবল রোজা রাখার চেয়ে বরং মানুষের উচিত আত্মোপলব্ধির দিকে মনোযোগ দেয়া।'

ভারতের জামায়াতে উলেমা হিন্দ এর ওয়াহিদ খত্রি বলেছেন, ইরফান খান নিজের ছবির প্রচার বাড়ানোর জন্য এ ধরণের মন্তব্য করেছেন। সূত্র: বিবিসি

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ