সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

সৌদিতে ঈদ ৬ জুলাই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

image_246296.1437071241আওয়ার ইসলাম ডেস্ক : এবারের রমজান ৩০টি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সৌদি আরব ইউনিয়নের জ্যোতির্বিদ্যা ও মহাকাশ বিজ্ঞান সংস্থার সদস্য ড. খালেদ আল-জাক। আর রামাদান যদি ত্রিশটি হয় তাহলে পবিত্র ঈদ-উল-ফিতর হবে আগামী ৬ জুলাই। তবে এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেও নিশ্চিত করে কিছু বলেননি এই বিশেষজ্ঞ।

সম্প্রতি সৌদি গণমাধ্যম সৌদি গ্যাজেটে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি বলেছেন খালেদ আল-জাক। এছাড়াও আরব দেশগুলোতে আগামী তিন বছর গ্রীষ্মকালেই রমজান হবে বলেও মন্তব্য করেছেন তিনি। সময় আর আবহাওয়ার পার্থক্যের কারণেই এমনটি হবে বলেও জানিয়েছেন আল জাক।

এবারের রামাদান মাসে আরব দেশগুলোর মধ্যে ইরাক, কুয়েত ও সৌদি আরবের পূর্বাঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। তাই আবহাওয়া বিবেচনা করে রামাদান ত্রিশটি হতে পারে বলে মন্তব্য করেছেন খালেদ আল-জাক।

সম্ভাবনার কথা বললেও এই বিজ্ঞানী জোর দিয়েছেন চাঁদ ওঠা- না ওঠার উপর। অর্থাৎ পাঁচ তারিখ যদি চাঁদ উঠে তবে ছয় তারিখ ঈদ হবে। আর যদি চাঁদ না উঠে, তবে একদিন পর ঈদ হবে। সূত্র : সৌদি গেজেট

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর /ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ