সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পাইয়োনিয়র স্যোশাল অরগানাইজেশন ফ্রান্সের ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

france iftarবদরুল হাসান, ফ্রান্স থেকে : পাইয়োনিয়র সোস্যাল অরগানাইজেশন ফ্রান্সের উদ্যোগে ২৬ জুন রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে আলেম ওলামা এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার এবং পবিত্র রামাজানের তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

স্হানীয গ্রামবাংলা রেস্টুরেন্টে শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা কাওসার আহমদ। সংগঠনের সভাপতি মুফতি হাবিবুর রাহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হুমায়ুন রশিদ নুরির উপস্থাপনায় বক্তব্য রাখেন মাওলানা কমর উদ্দিন, মাওলানা সেলিম উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, হাফেয মুহিবুল্লাহ হিলাল, মাওলানা সাইফুর রাহমান, মাওলানা সাইফুল ইসলাম, হাফেয সাইফ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মদ শামীম মোল্লাহ, মাওলানা আব্দুল হামিদ, জনাব আবদুল হান্নান সহ আরো অনেকে।

বক্তারা রমজানকে আত্মসংযম শিক্ষা এবং পাপমোচনের মাস হিসেবে আখ্যা দিয়ে রোজার তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

সবশেষে উম্মাহর সম্মৃদ্ধি ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুজিবুর রাহমান। অনুষ্ঠানের শেষে অরগানাইজেশনের পক্ষ থেকে রকমারি ইফতারের আয়োজন করা হয়।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ