সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

ইইউ কী? জানেন না বৃটেনবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

new_EU_WBG-logoআন্তর্জাতিক ডেস্ক : বহুল আলোচিত ইইউ ঘটনার পর এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার বৃটেনের নাগরিকরা ইইউয়ের বিপক্ষে ভোট দিয়ে বৃটেনকে আলাদা করার পর এখন তারা গুগলে খুঁজছেন আসলে ইইউ জিনিসটা কী?

ব্যাপারটা নেটিজেনদের কাছে হাস্যরসের খোরাপ হয়েছে ব্যাপকভাবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার জন্য আয়োজিত ঐতিহাসিক গণভোটে বৃহস্পতিবার ভোট দিয়েছেন যুক্তরাজ্যের নাগরিকরা। এতে ৫২ ভাগ ভোট পড়েছে বেরিয়ে যাওয়ার পক্ষে আর বিপক্ষে ৪৮ ভাগ।

ব্রেক্সিট নামে খ্যাত এই গণভোট নিয়ে দীর্ঘদিন ধরে ব্রিটেনে সরগরম প্রচারণা চলেছে।  উত্তেজনাকর প্রচারণার মধ্যেই ব্রিটিশ এমপি জো কক্স খুন হয়েছেন।

এসবই পুরনো কাঁসুন্দি। মজার তথ্য হচ্ছে ভোট শেষ হওয়ার পর থেকেই যুক্তরাজ্যের নাগরিকরা এ বিষয় নিয়ে সিরিয়াসলি মাথা ঘামাতে শুরু করেছেন।

এর প্রমাণ, গুগলের কাছে তারা এখন জানতে চাইছেন ইইউ কী, বেক্সিট কী, ইইউ থেকে বেরিয়ে গেলে আমাদের কী হবে?eeu

গুগল ট্রেন্ডের ডাটায় দেখা যায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ভোটগ্রহণ শেষ হওয়ার পরই গুগলে ব্যাপক হারে এসব প্রশ্ন আসতে থাকে।

এর মধ্যে পুরো যুক্তরাজ্যজুড়ে যে প্রশ্নটি গুগলকে বেশি করা হয়েছে তা হচ্ছে "what is the eu"    বা ইইউ কী এবং "what is brexit"  ব্রেক্সিট কী।

অথচ এসবই ছিল নির্বাচনের হট টপিক।

যুক্তরাজ্যবাসীর এই অবস্থা দেখে তাদের রাজনৈতিক সচেতনতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ