বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ঐশীস্বরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

oishisorনিজস্ব প্রতিনিধি : রাজধানীর উত্তরায় আপনজন মিলনায়তনে ১৭ রমজান, ২৩ জুন অনুষ্ঠিত হয় জাতীয় সাংস্কৃতিক সংগঠন ঐশীস্বরের নতুন অ্যালবাম ‘নাম যে মধুর’ এর মোড়ক উন্মোচন উপলক্ষে রমজানের তাৎপর্যশীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল।

পবিত্র কালামে পাক তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর উদ্বোধনী ভাষণ দেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব ডি. এম নাজিম উদ্দিন (সাংগঠনিক সম্পাদক) দক্ষিণ থানা বিএনপি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, আলহাজ্ব ডি.এম শামিম।

সভাপতিত্ব করেন, ম্যাসিভ বিল্ডার্স লি: এর এম.ডি জনাব বিল্লাল হোসেন দুলাল। প্রধান আলোচক ছিলেন ধানমন্ডি মাসজিদ উত তাক্বওয়ার সম্মানিত ইমাম শায়খ আব্দুল হাফিজ মারুফ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ম্যাসিভ বিল্ডার্স লি: এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আউয়াল, ইঞ্জিনিয়ার শাহজাহান মোল্লা, বিশিষ্ট গণমাধ্যম কর্মী আর. জে শামিম আল যাবের, মাসিক নারী কণ্ঠের সম্পাদক মাও. মাসুম বিল্লা, পাক্ষিক যুব কণ্ঠের সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন, মাও. গাজী আব্দুল জাব্বার, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ফরিদ উদ্দিন দেওয়ান, মাও. জাহাঙ্গীর আলম, কে. আই. টি'র পরিচালক, নূর মুহাম্মদ পারভেজ, মুফতি আবুল হাসান, দেওয়ানপাড়া মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আলিম আর রাজি প্রমুখ।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ঐশীস্বরের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যাক্তিত্ব মুফতি ওমর ফারুক সাহিল ও নির্বাহী পরিচালক মাও. সাইফুল ইসলাম লাবিব।

অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাসহ বক্তারা তুলে ধরেন, অপসংস্কৃতির ভিড়ে সুস্থ সংস্কৃতির প্রয়োজনীয়তা নিয়ে মূল্যবান বক্তব্য। তারপর নতুন অ্যালবাম ‘নাম যে মধুর’ এর মোড়ক উন্মোচন করা হয়। নতুন অ্যালবাম থেকে মনমাতানো সংগীত পরিবেশনা করেন সংগঠনের শিল্পীরা।

এলবামটির অনলাইন পরিবেশনায় রয়েছেন দেশাল বিডি ডটকম। ইফতার পূর্বমুহূর্তে উত্তরা ১নং সেক্টর মাসজিদের ইমাম আলহাজ্ব মাও. রহমতুল্লাহ মাদানি দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ