সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিলেটে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muederসিলেট: বিয়ানীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। পুলিশেই সামনেই এ খুনের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে এ হত্যাকাণ্ড ঘটে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব আলীনগর গ্রামে। এ ঘটনায় নারীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুস ছত্তার মাহতাব (৪৬) আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পার্শ্ববর্তী জমি নিয়ে মাহতাবের সঙ্গে বিরোধ চলছিল প্রতিবেশী সুমন ও রুবেল গংদের। দুপুরে জমি চাষ করতে যান মাহতাব। আগে থেকেই সেখানে প্রস্তুতি নিয়ে ছিল সুমন ও রুবেল গংরা।

সুমনের সংবাদের ভিত্তিতেই চারখাই পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ সকাল থেকে ঘটনাস্থলে উপস্থিত ছিল। পুলিশের উপস্থিতি দেখে জমি থেকে উঠে আসেন মাহতাব।

এসময় তার সাথে সুমন ও রুবেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশের সামনেই সুমন ও রুবেল ধারালো দা দিয়ে মাহতাবের উপর হামলা চালায়। উপর্যুপরি দায়ের কোপে রক্তাক্ত মাহতাব মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ওই সময় নীরব দর্শকের ভূমিকায় ছিল।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সুমন ও রুবেল বাড়িতে আশ্রয় নিলে পুলিশ ও এলাকাবাসী ওই বাড়ি ঘিরে ফেলে। বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ওই দু’জনসহ ৮ জনকে আটক করে।

আটককৃতরা হলেন- পূর্ব আলীনগর গ্রামের আব্দুল মুমিত সুমন (৩০), আব্দুল মুমিন লিমন (৩২) ও রাজন (২৮) তারা মৃত সিকই মিয়ার ছেলে। তুতাই মিয়ার ছেলে রুবেল আহমদ (২৪), মৃত ছিদ্দিক আলীর ছেলে ফাত্তাহ (৫৫), মৃত অলিউর রহমান চৌধুরীর ছেলে রায়হানুর রেজা চৌধুরী (৩৮) ও মৃত খদর আলীর ছেলে শাকিল (৩৫)।

এদিকে, বুধবার বিকেলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে পুলিশের সামনে কুপিয়ে হত্যা করার প্রসঙ্গ তুলতেই ফোনকল কেটে দেন তিনি।

/এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ