সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

টেলিভিশন দেখতে না দেয়ায় আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

6314ডেস্ক নিউজ : রাজধানীতে সাত বছরের এক শিশু আত্মহত্যা করেছে। সোমবার বিকালে কদমতলীর পূর্ব জুরাইনে এ ঘটনা ঘটে।

টেলিভিশনে অনুষ্ঠান দেখা বন্ধ করে পড়ালেখা করতে বলায় মায়ের ওপর অভিমান করে ঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় নুসরাত জাহান নদী। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, শিশু নুসরাত জাহান নদীর বাবার নাম সুলতান মিয়া। সোমবার বেলা ১১টায় নদী বাসায় টেলিভিশনে একটি অনুষ্ঠান দেখছিল। এ সময় মেয়েকে স্কুলের পড়াগুলো পড়তে বলেন তার মা সেলিনা আক্তার। পড়তে রাজি না হওয়ায় নদীকে থাপ্পড় মারেন মা সেলিনা। এ সময় কান্না শুরু করে নদী। এরপরই সে আরেকটি ঘরের মধ্যে চলে যায়। বিকাল ৫টায় সে ঘর থেকে না বের হওয়ায় তার ঘরে গিয়ে দেখে জানালার গ্রিলের সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ওড়নাটি ছিল সেলিনার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ