সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

বিদায় মোহাম্মদ আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ap_muhammad_ali_funeral_07_jc_160610_12x5_1600ডেস্ক নিউজ : কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীকে বিদায় জানাল বিশ্ববাসী। স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে মোহাম্মদ আলীর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে জন্মস্থান লুইসভিলেই সমাহিত হন মোহাম্মদ আলী।

লুইসভিলের কেএফসি ইয়াম সেন্টারে অনুষ্ঠিত মোহাম্মদ আলীর শেষকৃত্যে মুসলমান ইমাম এবং খ্রিস্টান ও ইহুদি ধর্মযাজক অনুষ্ঠানে বক্তব্য দেন। এ ছাড়া আলীর পরিবারের সদস্য এবং যুক্তরাষ্ট্রের কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিও অনুষ্ঠানে বক্তব্য দেন।

ইয়াম সেন্টারে আলীর শেষকৃত্য অনুষ্ঠানের শুরুতেই আরবিতে কোরআন পাঠ করেন ইমাম হামজাহ আবদুল মালিক। পরে বক্তব্য দেন স্থানীয় খ্রিস্টান ধর্মযাজক কেভিন কসবি। র‍্যাবাই (ইহুদি ধর্মযাজক) মাইকেল লারনার তাঁর বক্তৃতায় কৃষাঙ্গ ও মুসলমানদের ওপর অবিচারের প্রতিবাদ জানান।

মোহাম্মদ আলীর স্ত্রী লোনি তাঁর বক্তব্যে বলেন, কোনো নিয়ম আলীর পছন্দ না হলে তা বদলে ফেলতেন। আলীর নিজের জীবনকে তরুণদের অনুসরণীয় করতে চেয়েছেন।

শেষকৃত্যের বক্তৃতায় মোহাম্মদ আলীকে স্বাধীন বিশ্বাসের মানুষ বলে অভিহিতে করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি বলেন, আলী চাইতেন প্রতিটি তরুণ নিজেই নিজের জীবনে গল্প বানাক।

পারিবারিক কারণে মোহাম্মদ আলীর শেষকৃত্যে অংশ নিতে পরেননি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আলীর শেষকৃত্য অনুষ্ঠানে ওবামার চিঠি পড়ে শোনানো হয়। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আলী ছিলেন তাঁর যুগের সবচেয়ে প্রভাবশালী মানুষ। মোহাম্মদ আলীই আমেরিকা। তিনি সবসময়ই আমেরিকা হিসেবেই থাকবেন।

শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেন জর্ডানের কিং আব্দুল্লাহ। হলিউড তারকা উইল স্মিথ, আরনল্ড শোয়ার্জনেগার এবং মুষ্টিযোদ্ধা মাইক টাইসনসহ অনেকেই উপস্থিত ছিলেন আলীর শেষকৃত্যে। এর আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জানাজায় তুরস্কের পেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অংশ নেন।

শেষকৃত্য অনুষ্ঠানের আগে স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে দশটার লুইসভিল শহরে মোহাম্মদ আলীর মরদেহবাহী গাড়ি নিয়ে মোটর শোভাযাত্রা হয়। শহরের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েক হাজার মানুষ গাড়িতে ফুল এবং ‘আলী, আলী’ বলে স্লোগান দেয়।

শুক্রবার দুপুরে মোহাম্মদ আলীর মরদেহ কেভ হিল কবরস্থানে নেওয়া হয়। করবস্থানের ফটকের সামনে কার্পেটের মতো করে ছিটিয়ে রাখা হয়েছিল গোলাপের পাপড়ি। মোহাম্মদ আলীর পরিবারের সদস্য এবং নিà