সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

‘মুসলিম শিক্ষার্থীদের নাস্তিক বানানোর শিক্ষা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ioনিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে শুক্রবার ১০টায় জামেয়া আরবিয়া হাইলধর মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভার প্রতিপাদ্য ছিল ‘ধর্মহীন শিক্ষানীতি, সেক্যুলার শিক্ষাআইন ২০১৬, পাঠ্যপুস্তকে নাস্তিকতা ও হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা; মুসলিম নাগরিকদের করণীয়’।

চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি মাওলানা জিয়াউল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নির্বাহী সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আবদুল মালেক হালিম বলেন, বর্তমান সরকার বিতর্কিত ইসলামবিরোধী শিক্ষানীতি-২০১০ অনুসারে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকগুলো থেকে ইসলাম বিষয়ক পাঠসমূহ বাতিল করে তদস্থলে উদ্দেশ্যমূলকভাবে হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদমূলক পাঠ্য প্রতিস্থাপন করে মুসলমান ছাত্র-ছাত্রীদের নাস্তিক বানানোর শিক্ষা চালু করেছে। তিনি বলেন, ধর্মহীন শিক্ষানীতি, সেক্যুলার শিক্ষাআইন ২০১৬ বাতিল করতে ব্যাপক গণআন্দোলন গড়ে তুলতে হবে। মুসলিম ছেলে-মেয়েদের ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীন করার চক্রান্ত বাস্তবায়ন করতে দেয়া যাবে না।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা নুর মোহাম্মদ খিলি, যুগ্মমহাসচিব চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ আবদুর রহমান চৌধুরী, ইসলামী ঐক্যজোটের মহানগর সেক্রেটারী মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, দক্ষিন জেলা সেক্রেটারী মওলানা নুরুল আলম চৌধুরী, লালখান বাজার মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি আজিজুল হক, মাওলানা জাফর আলম, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ