সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

মন্ত্রী হচ্ছেন মহিউদ্দিন, দীপু, রাজ্জাক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

333আওয়ার ইসলাম ডেস্ক : মন্ত্রীসভায় যোগ হচ্ছেন নতুন তিন নেতা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় বছরে এসে তৃতীয় দফায় সম্প্রসারণ করা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভার। তিনজনের মধ্যে চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর অাওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী রয়েছেন।

দ্বিতীয় জন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। তিনিও মন্ত্রিসভায় যুক্ত হবেন। এছাড়া সাবেক পরিবেশ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নামও শোনা যাচ্ছে মন্ত্রী হওয়াদের তালিকায়।

খুব শিগগির মন্ত্রিসভার এই সম্প্রসারণ কাজ শুরু হবে। এ বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে শেখ হাসিনার মন্ত্রিপরিষদে কোনো পরিবর্তন আসছে কি না সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যাচ্ছে না।

সচিবালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র ও মহিউদ্দিন চৌধুরী ঘনিষ্ট বিষয়টি নিশ্চিত করলেও কেউই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

বলা হচ্ছে, গত মেয়র নির্বাচনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে দলের মনোনয়ন ছেড়ে দেয়ার দিয়ে শারীরিক অসুস্থার মধ্যেও দলীয় কার্যক্রমে অংশ নেয়ায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিউদ্দিন চৌধুরীর ওপর সন্তুষ্ট। এছাড়া চট্টগ্রামে তার  অতীত রাজনীতি এবং ত্যাগের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / এআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ