সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

দই খাওয়া নিয়ে চিকিৎসকদের জরুরি সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গরমে এক বাটি ঠান্ডা দই যেন স্বস্তির আরেক নাম! দই শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও পরিপূর্ণ। তবে প্রতিদিন দই খাওয়া আপনার শরীরের জন্য উপকারী না ক্ষতিকর—তা নির্ভর করছে কী ধরনের দই আপনি খাচ্ছেন এবং কীভাবে খাচ্ছেন তার ওপর।

মিষ্টি দই না টক দই—কোনটা খাবেন?

কলকাতার খ্যাতনামা চিকিৎসক ডা. রুদ্রজিৎ পাল দই খাওয়ার সঠিক নিয়ম ও এর উপকারিতা-অপকারিতা নিয়ে তুলে ধরেছেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

মিষ্টি দই: যতটা সুস্বাদু, ততটাই ঝুঁকিপূর্ণ

ডা. পাল বলেন, “দই অত্যন্ত উপকারী, তবে প্রতিদিন মিষ্টি দই খাওয়া উপকারের বদলে ক্ষতি করতে পারে।” কেন?

মিষ্টি দইয়ে সাধারণত অতিরিক্ত চিনি ও বনস্পতি (উদ্ভিজ্জ ঘি) যোগ করা হয়। চিনি বেশি খেলে ওজন বৃদ্ধি, ডায়াবেটিস ও ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা বাড়ে। বনস্পতিতে থাকা স্যাচুরেটেড ফ্যাট হূৎপিণ্ডের জন্য ক্ষতিকর, যা কোলেস্টেরল বাড়াতে পারে। সুতরাং, প্রতিদিন মিষ্টি দই খাওয়ার অভ্যাস পরিহার করার পরামর্শ দিয়েছেন তিনি।

টক দই: স্বাস্থ্যকর পছন্দ

টক দই সম্পর্কে ডা. পাল বলেন, “এই দইটি প্রতিদিন খাওয়ার মতো স্বাস্থ্যসম্মত।” কেননা—

এটি উচ্চ প্রোটিনসমৃদ্ধ, যা পেশি গঠনে সাহায্য করে। এতে থাকা ক্যালসিয়াম হাড় মজবুত করে ল্যাকটোব্যাসিলাস নামক উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে, গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমায়।হজম শক্তি বৃদ্ধিতে সহায়ক।

কতটা ও কখন খাবেন?

প্রতিদিন ১০০ থেকে ১৫০ গ্রাম টক দই খাওয়া উপকারী। খাওয়ার ১০-১৫ মিনিট পর দই খেলে বেশি উপকার পাওয়া যায়।

ডায়াবেটিস বা কোলেস্টেরলের রোগীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে দই খাওয়ার রুটিন নির্ধারণ করবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ