শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

আজ চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম রহ.-এর ১৮ম মৃত্যুবার্ষিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা সৈয়দ মোহাম্মাদ ফজলুল করীম- শায়েখ চরমোনাই (রহ.)

ইসলামী শাসনতন্ত্র আন্দোলন-এর (বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর) প্রতিষ্ঠাতা আমীর আপোষহীন ধর্মীয় আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা মাওলানা সৈয়দ মোহাম্মাদ ফজলুল করীম- শায়েখ চরমোনাই (রহ.)-এর ১৮ম মৃত্যুবার্ষিকী আজ (২৫ নভেম্বর)।

মাওলানা সৈয়দ মোহাম্মাদ ফজলুল করীম- শায়েখ চরমোনাই রহ. ২০০৬ সালের ২৫ নভেম্বর সকাল ৯টায় লাখো কোটি ভক্ত মুরীদদেরকে শোক সাগরে ভাসিয়ে চরমোনাই বার্ষিক মাহফিল শুরুর ১দিন পূর্বে চরমোনাই’র নিজ বাসভবনে জিকিররত অবস্থায় ইন্তেকাল করেন।

আল্লাহর এই অলি ছোট বেলা থেকেই দ্বীনদার ছিলেন। পিতা হযরত মাওলানা সৈয়দ মুহাম্মাদ ইছহাক রহ. চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা শায়েখ এর কাছ থেকেই তিনি ইলেম শিক্ষা গ্রহণ করেছিলেন।