শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

মাদরাসার অব্যবহৃত জমিতে খেলার মাঠ তৈরির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

দেশের সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার অব্যবহৃত জমিতে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। মাদরাসা শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করতে শুধু তাদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সম্প্রতি মাদরাসা শিক্ষা অধিদপ্তর দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ৭ জুলাইয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন কোনো অব্যবহৃত জমি থাকলে তা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নকশা অনুসরণ করে খেলার মাঠে রূপান্তরের ব্যবস্থা করতে হবে। এ জন্য যেসব জমিতে মাঠ নির্মাণ সম্ভব, সেসব জমির পরিমাণ, তফসিল ও মৌজা ম্যাপের তথ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

এছাড়া মাদরাসার ব্যবহৃত মাঠগুলো প্রয়োজন অনুযায়ী সংস্কার করে খেলাধুলার উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, মাদরাসা শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে তাদের জন্য আলাদাভাবে জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ