সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’  পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ এগিয়েছে মাত্র ২০ শতাংশ, মানববন্ধনে স্থানীয়রা আকিজ ফাউন্ডেশন মাদরাসায় নিয়োগ দেওয়া হবে ১৯ জনকে দাওরায়ে হাদিস পরীক্ষার ফি জমা শুরু হচ্ছে, বিলম্বে বাড়বে ফি কর্ণাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দিলেন বিজেপি নেতা! মসজিদে নববীতে জুতার র‌্যাক চেনা আরও সহজ হলো ৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের

ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে প্রশংসিত সিয়াম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে বিভক্ত গোটা বিশ্ব। শোবিজ তারকারাও এর বাইরে নন। অনেক তারকাই তাদের সোশ্যাল মিডিয়া কিংবা সাক্ষাৎকারে এই যুদ্ধে কাদের প্রতি নিজেদের সমর্থন সে কথা প্রকাশ করেছেন। বেশিরভাগ তারকাই মানবতার পরিচয় দিয়েছেন। তারা আহ্বান জানিয়ছেন, দ্রুত ফিলিস্তিনের ওপর এই নারকীয়তার অবসান হোক।

(১৭ নভেম্বর) শুক্রবার দুপুরে জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ তার ইন্সটাগ্রামে নতুন ফটোশুটের ছবি আপলোড করেন। তবে সিয়ামের এই ফটোশ্যুট অন্য আট দশটা ফটোশ্যুট ভাবলে ভুল করবেন! কারণ এই ছবিগুলোতে তিনি যে সাদা জ্যাকেটটি পরেছেন তার বুকের আছে রয়েছে বিশেষ পাখির আদলের অ্যাম্ব্রয়ডারি। আর তাতে লেখা ‘ফ্রি প্যালেস্টাইন’।

ছবিগুলোর ক্যাপশনে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা লিখেছেন, প্যালেস্টাইনের সাথে সংহতি প্রকাশ করছি।

সিয়ামের এই মানবীয় পোস্ট নেটিজেনদের মন জয় করেছে। সবাই নায়ককে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। এই চমৎকার ইস্যুনির্ভর জ্যাকেটটি ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথী। এবং সিয়াম যে ক্যাপশনটি ব্যবহার করেছেন সেটিও সাফিয়া সাথীর পেইজ থেকে তিনি নিয়েছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ