বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা, যা চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আগামীকাল শুক্রবার (৬ নভেম্বর) দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশের কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় ভর্তি কার্যক্রমের সময়সূচি ও অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এবার পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, চারুকলা ও আইবিএ।

ভর্তি পরীক্ষার সময়সূচি

নির্ধারিত সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর (শনিবার), বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর (শনিবার), কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর (শনিবার), চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর (মঙ্গলবার) এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর (শনিবার)।

আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্য চারটি ইউনিটের পরীক্ষা হবে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

পরীক্ষার মানবণ্টন ও সময়

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা থাকবে।

চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে, আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ এবং ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সময় বণ্টনে চারুকলা ইউনিটে এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং অঙ্কন পরীক্ষার জন্য ৬০ মিনিট রাখা হয়েছে। আইবিএ ইউনিটে এমসিকিউ পরীক্ষার সময় ৯০ মিনিট ও বর্ণনামূলক পরীক্ষার সময় ৩০ মিনিট। বাকি তিনটি ইউনিটে এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট করে বরাদ্দ থাকবে।

ভর্তি ও মেধা মূল্যায়নে মোট ১২০ নম্বর বিবেচনা করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০ নম্বর যুক্ত হবে।

আবেদনের যোগ্যতা

আবেদনের জন্য শিক্ষার্থীদের ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএর যোগফল কমপক্ষে ৮.০ থাকতে হবে। একই সঙ্গে উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে।

তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরাও এ ইউনিটে আবেদন করতে পারবেন। তাঁদের ক্ষেত্রে জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং আলাদাভাবে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে। তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএর যোগফল কমপক্ষে ৮.০ এবং আলাদাভাবে ৩.৫ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য যোগফল ৭.৫ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০ নির্ধারণ করা হয়েছে।

ব্যবসায় শিক্ষা ইউনিটে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের আবেদনের জন্য জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে যোগফল কমপক্ষে ৮.০ এবং পৃথকভাবে ৩.৫ থাকতে হবে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য যোগফল কমপক্ষে ৭.৫ ও পৃথকভাবে ৩.০ থাকতে হবে।

চারুকলা ইউনিটে আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএর যোগফল কমপক্ষে ৬.৫ এবং উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে।

এদিকে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট কারিকুলাম অনুসারে পৃথক প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় আগামী ২৮ মার্চ থেকে নতুন শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরুর সিদ্ধান্তও নেওয়া হয়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ