নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) অফিসের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। পরবর্তী দিন রবিবার (৮ নভেম্বর) থেকে যথারীতি অফিসের সকল কার্যক্রম চালু থাকবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সরকারি সাধারণ ছুটি থাকায় আগামী শনিবার (৭ নভেম্বর) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অফিসিয়াল সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং রবিবার (৮ নভেম্বর) হতে অফিসের সকল কার্যক্রম যথারীতি চলবে।
আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে অফিস ব্যবস্থাপক মু: অছিউর রহমানের এবং বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা জানানো হয়।
আইও/