শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধন শুরু ৪ আগস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে ১৪৪৮ হিজরি/২০২৭ সনের দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষার নিবন্ধন আগামী ২০ সফর ১৪৪৮ হিজরি, ৪ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) থেকে শুরু হবে। এবারও গত বছরের মতো সম্পূর্ণ নিবন্ধন কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে।

শনিবার (১১ জুলাই) আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মুহাম্মদ অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থায়ী কমিটির ৬৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৪৪৮ হিজরি/২০২৭ সনের দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২৭ (১২/১৩ শাবান ১৪৪৮ হিজরি) এবং পরীক্ষা শেষ হবে সোমবার, ১ ফেব্রুয়ারি ২০২৭ (২৩/২৪ শাবান ১৪৪৮ হিজরি)। এ সময়ের মধ্যে ২২ ও ২৯ জানুয়ারি (শুক্রবার) পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

নিবন্ধন কার্যক্রম চলবে ২০ সফর থেকে ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি পর্যন্ত। এর মধ্যে ২০ সফর থেকে ১৯ রবিউল আউয়াল পর্যন্ত নিয়মিত সময়ে এবং ২০ থেকে ২৯ রবিউল আউয়াল পর্যন্ত বিলম্ব ফি দিয়ে নিবন্ধনের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের নিবন্ধন ফি ৭০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ৮০০ টাকা, উভয় ক্ষেত্রেই অতিরিক্ত ১ শতাংশ অনলাইন চার্জ প্রযোজ্য হবে। বিলম্বে নিবন্ধনের ক্ষেত্রে নিয়মিত পরীক্ষার্থীদের ৮০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ৯০০ টাকা ফি দিতে হবে, এর সঙ্গেও ১ শতাংশ অনলাইন চার্জ যুক্ত হবে।

সকল মাদরাসার এডমিনকে hems.alhaiatululya.org-এ নিজস্ব আইডিতে প্রবেশ করে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। পরীক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য নির্ধারিত ফরমে পূরণ করে মাদরাসা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পর তা যাচাই করে অনলাইনে নিবন্ধনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া গত বছরের ২৫১টি মারকায প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে এ বছরও বহাল থাকবে। নতুন মারকায স্থাপন কিংবা মারকায পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদন নিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত বছরের নেগরান ও মুমতাহিনরা এ বছরও দায়িত্বে বহাল থাকবেন। তবে তাদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য অনলাইনে জমা দিতে হবে। প্রয়োজনে পরবর্তীতে নতুন নেগরান ও মুমতাহিনের আবেদনও গ্রহণ করা হবে।

এদিকে, যেসব মাদরাসা এবার প্রথমবারের মতো আল-হাইআতুল উলয়ার অধীনে দাওরায়ে হাদিস পরীক্ষায় অংশ নেবে, তাদের পরীক্ষার্থীদের নিবন্ধনের আগে অনলাইনে মাদরাসার নাম দাখিল করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অনুমোদনপত্র আপলোড করাও বাধ্যতামূলক।

আল-হাইআতুল উলয়া মাদরাসা কর্তৃপক্ষ, মারকায এবং সংশ্লিষ্ট এডমিনদের নিবন্ধন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ