বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আয়াতুল্লাহ খামেনির দাফন আজ মাদরাসায় টিকটক ভিডিও তৈরি, হাটহাজারীর ৪ শিক্ষার্থী বহিষ্কার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে দারুল মাআরিফ, শিক্ষা কার্যক্রম বন্ধ ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেতা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ মরহুম গ্র্যান্ড মুফতি শাইখ আবদুল আজিজের স্মৃতিচারণ করলেন শাইখ সুদাইস নারী প্রশিক্ষক নিয়োগ দেবে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন প্রাথমিকে নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের দাবি সংসদে আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করছে হাসানাহ ফাউন্ডেশন ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে সৌদি আরব, আবেদন যেভাবে

নারী প্রশিক্ষক নিয়োগ দেবে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

২০১৩ সালের শাপলা ট্র্যাজেডি এবং ২০২১ সালের মোদীবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন (টিডিএফ)। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য যোগ্য ও আগ্রহী নারী প্রার্থীদের কাছ থেকে প্রশিক্ষক ও অ্যাডমিন পদে আবেদন আহ্বান করা হয়েছে।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য প্রশিক্ষক ও অ্যাডমিন পদে মোট চারজন নারী নিয়োগ দেওয়া হবে। প্রশিক্ষণের বিষয়গুলো হলো— ফ্যাশন ডিজাইন, ব্লক-বাটিক, কাটিং-সুইং এবং আবাসিক অ্যাডমিন।

প্রশিক্ষক পদে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে একাডেমিক ও ব্যবহারিক দক্ষতা থাকতে হবে। ফ্যাশন ডিজাইন বিষয়ে আবেদনকারীদের বিএসসি ইন ফ্যাশন ডিজাইন এবং কাটিং-সুইং বিষয়ে আবেদনকারীদের অনার্স বা তদূর্ধ্ব ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি স্বনামধন্য কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছরের প্রশিক্ষণ গ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যদিকে, অ্যাডমিন পদে আবেদনকারীদের নারীদের প্রতিষ্ঠানে কাজ করার কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া সব পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা এবং সুন্নাহসম্মত জীবনযাপনে অভ্যস্ত হওয়া বাধ্যতামূলক শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এছাড়া দুপুরের খাবারের ব্যবস্থা এবং ভর্তুকিযুক্ত থাকা ও খাওয়ার সুবিধাও প্রদান করা হবে। কর্মস্থল হবে ঢাকার মোহাম্মদপুরে তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের নিকটবর্তী এলাকা।

আগ্রহী প্রার্থীদের ২০ জুলাই ২০২৬-এর মধ্যে আবেদন করতে বলা হয়েছে। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৩৪১-৫৭৯৫৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

ফাউন্ডেশন জানিয়েছে, সমাজের পিছিয়ে পড়া ও ক্ষতিগ্রস্ত পরিবারের নারীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ