বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আজ থেকে শুরু হচ্ছে দাওরায়ে হাদিস পরীক্ষার অনলাইন নিবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

আজ মঙ্গলবার (৪ আগস্ট) থেকে ১৪৪৮ হিজরি/২০২৭ সনের আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। একই সঙ্গে পুরাতন নেগরান ও মুমতাহিনদের প্রয়োজনীয় তথ্য হালনাগাদ এবং আবেদন কার্যক্রমও শুরু হবে।

সোমবার (৩ আগস্ট) আল-হাইআতুল উলয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরও সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন হবে। মাদরাসার প্রশাসকরা নির্ধারিত সফটওয়্যারে প্রবেশ করে শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন। নিবন্ধনের পাশাপাশি পরীক্ষার্থীদের ফিঙ্গারপ্রিন্টও গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধনের আগে প্রত্যেক পরীক্ষার্থীকে নির্ধারিত ব্যক্তিগত ফরম যথাযথভাবে পূরণ করে মাদরাসা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। মুহতামিম বা নাজিমে তা'লীমাতের স্বাক্ষর ও সিলের পর সেই তথ্য অনুযায়ী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করা হবে।

এবার নিয়মিত পরীক্ষার্থীদের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ৮০০ টাকা। এর সঙ্গে ১ শতাংশ অনলাইন চার্জ যুক্ত হবে। বিলম্বে নিবন্ধনের ক্ষেত্রে নিয়মিত পরীক্ষার্থীদের ৮০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ৯০০ টাকা ফি দিতে হবে, সঙ্গে থাকবে ১ শতাংশ অনলাইন চার্জ।

নিবন্ধন কার্যক্রম ২০ সফর ১৪৪৮ হিজরি (৪ আগস্ট ২০২৬) থেকে শুরু হয়ে ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি পর্যন্ত চলবে। এর মধ্যে ২০ সফর থেকে ১৯ রবিউল আউয়াল পর্যন্ত নিয়মিত এবং ২০ থেকে ২৯ রবিউল আউয়াল পর্যন্ত বর্ধিত সময় হিসেবে গণ্য হবে। নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এদিকে গত বছরের নেগরান ও মুমতাহিনদের এ বছরও বহাল রাখা হয়েছে। তবে তাদের প্রত্যেককে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে মাদরাসা প্রশাসকের মাধ্যমে অনলাইনে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করতে হবে। পরবর্তীতে প্রয়োজন হলে নতুন নেগরান ও মুমতাহিন অন্তর্ভুক্তির আবেদনও গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত বছরের ২৫১টি অনুমোদিত মারকায প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে বহাল থাকবে। এছাড়া নতুন মারকায অনুমোদন এবং মারকায পরিবর্তনের আবেদনও নির্ধারিত প্রক্রিয়ায় করা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদন বাধ্যতামূলক।

যেসব মাদরাসা এবার প্রথমবারের মতো আল-হাইআতুল উলয়ার অধীনে দাওরায়ে হাদীস পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের পরীক্ষার্থী নিবন্ধনের আগে অনলাইনে মাদরাসার নাম দাখিল করতে হবে। এ ক্ষেত্রেও সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদনের কপি আপলোড করতে হবে।

আল-হাইআতুল উলয়া মাদরাসা কর্তৃপক্ষ, মারকায প্রশাসক ও সংশ্লিষ্ট সবার প্রতি নিবন্ধন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ