সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদরাসা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এই পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। তিনি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে কর্মরত আছেন।

রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শিক্ষা প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক সাদেকুর রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ব্যবস্থাপনা, পরীক্ষা পরিচালনা এবং প্রশাসনিক কর্মকাণ্ডে তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা মাদরাসা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের মাদরাসা শিক্ষার আধুনিকায়ন, গুণগত মান উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার ক্ষেত্রে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে শিক্ষা সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থার তদারকি, পরীক্ষা পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ