
|
নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড
প্রকাশ:
০৭ জুন, ২০২৬, ০৬:৫২ বিকাল
নিউজ ডেস্ক |
মাদরাসা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এই পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। তিনি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে কর্মরত আছেন। রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। শিক্ষা প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক সাদেকুর রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ব্যবস্থাপনা, পরীক্ষা পরিচালনা এবং প্রশাসনিক কর্মকাণ্ডে তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা মাদরাসা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের মাদরাসা শিক্ষার আধুনিকায়ন, গুণগত মান উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার ক্ষেত্রে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে শিক্ষা সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থার তদারকি, পরীক্ষা পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আরএইচ/ |