রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ

৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সংসদ অধিবেশনে নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে বিষয় নিয়ে দ্বন্দ্বের মধ্যে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার নোটিশের বিষয় নির্ধারিত করে দেন।

রবিবার (৭ জুন) জাতীয় সংসদে এ ঘটনা ঘটে।

বক্তব্যের শুরুতে আমির হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। নোটিশ দিয়েছি প্রায় ৩০টা, কোনটার ওপরে বলব? আমি তো জানি না।

এসময় স্পিকার বলেন, দৈনিক একটা নোটিশ দেবেন। কুষ্টিয়া পৌরসভার পানি সংকট আছে নাকি? এ নিয়ে বলেন।

এরপর আমির হামজা তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, কুষ্টিয়া পৌরসভার পানি নিষ্কাশন ব্যবস্থাটা দিন দিন অকেজো হয়ে পড়ার কারণে আমাদের জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এটা আমি কয়েকবার পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এখন তো নির্বাচিত মেয়র নেই। বর্তমান সরকারের পক্ষ থেকে যিনি দায়িত্বে আছেন, তার সঙ্গে নির্বাচিত হওয়ার পর থেকে প্রায় ৩-৪ বার বসেছিলাম। কিন্তু উনার যে কর্মকাণ্ড বা উদ্যোগ, আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। কারণ কাজ-কর্মের কোনো গতি এখনো বৃদ্ধি করতে পারছি না।

স্পিকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পরও তার কাছে যে সমস্ত বিষয় পাওয়ার কথা, সেগুলো না পাওয়ার কারণে জনমনে আমাদের প্রতি একটা ভিন্ন ধারণা তৈরি হচ্ছে। সুতরাং আমরা আপনার মাধ্যমে আমাদের পৌরসভার কর্তৃপক্ষসহ আরও স্থানীয় সরকারের যে সমস্ত বিষয়গুলো আছে, সংসদ সদস্য যে দলেরই হোক না কেন, তাদের যে বিষয়গুলো উত্থাপিত হয়, এ বিষয়গুলোর সঙ্গে তারা যেন একমত হয়ে জনদুর্ভোগ দূর করার কাজ করেন। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান জানাই।

এরপর স্পিকারকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন আমির হামজা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ