শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৬ ফাল্গুন ১৪৩২ ।। ৩ রমজান ১৪৪৭

শিরোনাম :

 রমজানজুড়ে বন্ধ থাকবে স্কুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রমজান উপলক্ষে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।

রমজানের ছুটি নিয়ে গত কয়েক দিন ধরে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। উচ্চ আদালত থেকে এ নিয়ে নির্দেশনাও দেওয়া হয়েছিল। তবে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে রোজার সময়সূচি ও শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে ছুটি শুরুর দাবি জানানো হয়। এসব আলোচনা ও পর্যালোচনার পর অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের তালিকা প্রকাশ করা হয়েছে বুধবার। এতে রমজানের শুরু থেকে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন ছুটির কথা উল্লেখ করা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ