বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

৫ মাসে হাফেজা হলেন মানসুরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হাফেজা মানসুরা

মিরপুর দুই নম্বরে অবস্থিত মাদরাসাতুল কুরআন লিল বানাতের হিফজ বিভাগের আট বছর বয়সী এক ছাত্রী ৫ মাসে হাফেজা হয়েছেন।

ছাত্রীর নাম মানসুরা। বাবা মোহাম্মদ সোহেল মিয়া। গ্রামের বাড়ি পটুয়াখালী। তার বাবা বর্তমানে কাজের সুবিধার্থে পরিবার নিয়ে ঢাকা থাকেন।

মাদরাসার কতৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়েটি দৈনিক প্রায় অর্ধপারা সবক শোনাত। এবং শেষের দিকে একপারা শোনাত। 
মেয়েটির শিক্ষক বলেছেন, সে অত্যন্ত ভদ্র এবং বিনয়ী। আরও আগে থেকেই তার মধ্যে এই অসাধারণ মেধার ছাপ পরিলক্ষিত হয়েছিল। সে খুব অল্প সময় নিয়েছে কুরআন শরীফ নাজেরা পড়তে। 

মাদরাসার কতৃপক্ষ আরও বলেছেন, একইসঙ্গে আরও একটি মেয়ে ৯ মাসে হাফেজা হয়েছেন। তার নাম সাওয়ানা ইসলাম তাইয়্যেবা। বাবার নাম তাজুল ইসলাম। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। 

খোঁজ নিয়ে জানা গেছে, ওই হিফজ বিভাগে প্রায় একশ ছাত্রী পড়াশোনা করছেন। এ বছর ২০ জন ছাত্রী হিফজ শেষ করবেন। প্রতিবছরই তারা মাদরাসা ভিত্তিক জাতীয় শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার কেন্দ্রীয় হিফজ পরীক্ষায় মেধাতালিকা দখলসহ গৌরবময় ফলাফল করে আসছেন।

মিরপুরে মেয়েদের মধ্যে কোরআনের আলো জ্বালতে এই হিফজখানা সাত বছর যাবৎ ভূমিকা রেখে আসছে। সম্প্রতি মাদরাসার এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, মাদরাসায় ভর্তি চলছে। ভর্তির বিষয়ে কথা বলতে 01921537070 এই নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। 

মাদরাসার মুহতামিম : মুফতি সাইদ আহমাদ। 

খতিব : বাইতুল আতিক জামে মসজিদ। 

ঠিকানা : মিরপুর ২, কাঁচা বাজারের পূর্ব পাশে ইবরাহিম টাওয়ার।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ