আগামীকাল সোমবার থেকে সীমিত কোটায় একাধিক বিভাগে ছাত্র ভর্তি নেবে রাজধানী ঢাকার খিলগাঁও এ অবস্থিত গবেষণামূলক উচ্চতর ইসলামি শিক্ষা ও আরবি ভাষা-সাহিত্য কেন্দ্র “জামিয়াতুদ দাওয়াহ আল মাদানিয়া ঢাকা”।
ভর্তি চলবে ৭-৮ দিন। তারপর থেকে চলবে ক্লাস।
জামিয়ার চলমান বিভাহ সমূহ:
■ মাদানি নেসাবের সমন্বয়ে ১ম বর্ষ-৫ম বর্ষ (ইবতেদায়ী-জালালাইন) পর্যন্ত
■ ইফতা বিভাগ ( কোটা ১৫ জন)
■ উচ্চতর আদব বিভাগ ( কোটা ১৫ জন )
■ আরবি ভাষা ও নাহু - সরফ বিভাগ
■ হিফজুল কুরআন
■ মাদানি মক্তব (প্লে-পঞ্চম শ্রেণী)
মাদানি নেসাবের বৈশিষ্ট্য ( ১ম বর্ষ থেকে ৫ম বর্ষ )
> মাওলা আবু তাহের মিসবাহ হাফি. এর মাদানি নেসাবের পূর্ণাঙ্গ অনুকরণ
> সম্পূর্ণ আরবি মিডিয়াম, এক বছরে আরবি পঠন, লিখন কথন যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়
> আরবির পর মাতৃভাষা বাংলা ও ইংরেজিকে সর্বোচ্চ গুরুত্বপ্রদান
> হাফেজ ছাত্রদের সাপ্তাহিক শবিনার ব্যাবস্থা ও অ-হাফেজদের ২৯-৩০ পারা বাধ্যতামূলক মুখস্থকর