শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৫ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অন্তর ঠিক হলে সুন্দর হয়ে যায় পুরো জীবন: বায়তুল্লাহর খতিব রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মসজিদে বুলডোজার ও মাদরাসায় হয়রানি বন্ধের দাবি জমিয়তে উলামায়ে হিন্দের শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধে শেষ হবে: ট্রাম্প সমাজের অনাচার-দুর্নীতি দূর করতে আত্মশুদ্ধির বিকল্প নেই: পীর সাহেব বরুণা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আন্তর্জাতিক মহাসম্মেলন শনিবার শিক্ষামন্ত্রীর বক্তব্য ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে প্রতারণা ও সাংঘর্ষিক: হেফাজত সিলেটে খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের নতুন কমিটি মেহফিলে উলফাত: মানিকগঞ্জে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পুনর্মিলনী অনুষ্ঠান

অনিবার্য কারণবশত বেফাকের ফল প্রকাশ একদিন পিছিয়ে ২৪ শে রমজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

অনিবার্য কারণবশত কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল একদিন পিছিয়ে ২৪ শে রমজান প্রকাশিত হচ্ছে।

বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী আওয়ার ইসলামকে তথ্যটি নিশ্চিত করেছেন।

পড়ুন : ‘নব্বই পার্সেন্ট মুসলমান হিসাবে ধর্মীয় শিক্ষায় আগ্রহীর পরিমান আরো বেশি হওয়া দরকার’

তিনি জানান, ’২৩ শে রমজান বিকেলে প্রকাশ হওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু আমাদের এ এলাকার (কাজলার পাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী) বিদ্যুৎ বিভ্রাটের কারণে কাজে বেঘাত ঘটেছে’।

পড়ুন : উল্লেখযোগ্য ফতোয়া বিভাগগুলোর ওয়েবসাইট নাই কেন

তিনি বলেন, ‘এই এলাকায় শত শত বেআইনি বাসের বডি বানায়। এজন্য এখানে বিদ্যুৎ বিভ্রাট ঘটে প্রায় সময়। লাগাতার বিদ্যুৎ বিভ্রাট ওঠানামার কারণে কম্পিউটার নষ্ট হয়ে যায়। এসব কারণে ফল প্রকাশ করতে আমাদের ২৪ ঘন্টা দেরি হচ্ছে’।

পড়ুন : ঈদের আগে কি দাওরায়ে হাদিসের ফল প্রকাশ হবে? যা জানালো হাইআতুল উলয়া

তিনি বলেন, ‘আশা করি ইনশাআল্লাহ ২৪ শে রমজান (৪ এপ্রিল ২০২৪) বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রকাশ করা হবে ফলাফল’।

জানা যায়, ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান রহমান খান নদভীসহ বেফাকের ঊর্ধতন কর্মকর্তাগণ।

পড়ুন : তথ্য প্রযুক্তিতে এখনো পিছিয়ে বাংলাদেশের ফতোয়া বিভাগগুলো!

এছাড়া, ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত হবেন দেশের মুরব্বি আলেম, প্রশাসনের ব্যক্তিবর্গ ও বেফাকের পরীক্ষা কমিটির ঢাকাস্থ সদস্যরা।

উল্লেখ্য, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয়েছে গত ২০ ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু হয়েছিল ১৩ ফেব্রুয়ারি-২০২৪ থেকে। পরীক্ষায় সর্বমোট ৪৬টি জোনের আওতায় ২,০৫৮টি কেন্দ্রে ৩,২৫,৩২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তন্মধ্যে ছেলে শিক্ষার্থী ছিল ১,৩৪,৭২৩ জন ও ছাত্রী ছিল ১,৯০,৬০১ জন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ