মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান

ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা সম্মেলন শুরু আজ, পাগড়ি পাবেন ২০ হাজার ফুজালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু হচ্ছে আজ সোমবার (২৩ নভেম্বর)। তিন দিনব্যাপী এ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রায় ২০ হাজার ফুজালাকে দস্তারে ফজিলত বা সম্মাননা পাগড়ি পরানো হবে। এ উপলক্ষে রাজধানীর ধুপখোলা মাঠে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, গবেষক ও গুণীজনের উপস্থিতিতে মুখর হয়ে উঠবে সম্মেলনস্থল।

২৩, ২৪ ও ২৫ নভেম্বর—তিন দিনব্যাপী এ মহাসম্মেলনের আয়োজন করেছে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ। প্রায় আট একর বিস্তৃত ধুপখোলা মাঠে ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে সম্মেলনের মূল মঞ্চ, প্যান্ডেল, অতিথিদের অপেক্ষাকক্ষ, তথ্য যাচাই কাউন্টার, পা