শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নূরানী শিক্ষকদের পেশাগত পরিচিতি, দক্ষতা উন্নয়ন ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী শিক্ষক নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন। এ উদ্যোগের মাধ্যমে দেশের নূরানী শিক্ষকদের একটি সমন্বিত তথ্যভান্ডার গড়ে তোলার পাশাপাশি তাদের মধ্যে ঐক্য, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর চৌধুরীপাড়ায় আওয়ার ইসলাম স্টুডিওতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এতে ফাউন্ডেশনের কেন্দ্রীয় দায়িত্বশীল, সাতটি বোর্ডের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

ফাউন্ডেশনের পরিকল্পনা অনুযায়ী, নিবন্ধিত শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, কর্মস্থল ও অভিজ্ঞতার তথ্য সংরক্ষণ করা হবে। পাশাপাশি তাদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মশালা, পেশাগত পরামর্শ, অঞ্চলভিত্তিক যোগাযোগ ও সমন্বয়ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। অসুস্থ, অসচ্ছল ও বিপদগ্রস্ত শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য সামাজিক ও মানবিক সহযোগিতার ব্যবস্থাও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘমেয়াদে নূরানী শিক্ষকদের জন্য শিক্ষক কল্যাণ তহবিল ও কল্যাণকেন্দ্র প্রতিষ্ঠার পাশাপাশি চিকিৎসাসেবা, হাসপাতাল ও মেহমানখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে ফাউন্ডেশনের। এ ছাড়া শিক্ষকদের আত্মনির্ভরশীলতা ও জীবনমান উন্নয়নে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, এসি ও ফ্রিজ মেরামত, মোবাইল ফোন মেরামত, ওয়েল্ডিং, বাংলা ভাষা ও সাংবাদিকতা, ইংরেজি ভাষা এবং গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংবাদ সম্মেলনে নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক ও শায়খুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন, ইকরা নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ, নূরানী তালীমুল কুরআন বোর্ড খুলনা বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস এবং নূরানী তালীমুল কুরআন বোর্ড সিলেট বাংলাদেশের দায়িত্বশীল মাওলানা বশির।

শায়খুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন বলেন, নূরানী মুয়াল্লিমরা শিশুদের কুরআন ও প্রাথমিক দীনি শিক্ষার ভিত গড়ে তোলেন। অথচ দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালন করলেও অনেক শিক্ষকের পেশাগত পরিচিতি, যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সমন্বিত তথ্যভান্ডার নেই। ফলে তাদের সমস্যা চিহ্নিত করা, দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতা বিবেচনায় শিক্ষকদের একটি সুসংগঠিত কাঠামোর আওতায় আনতেই নিবন্ধন কার্যক্রম চালু করা হচ্ছে।

তিনি আরও বলেন, এই নিবন্ধন শুধু শিক্ষকদের তথ্য সংরক্ষণের উদ্যোগ নয়; বরং তাদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা গড়ে তোলা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার একটি প্রাতিষ্ঠানিক প্রয়াস। নিবন্ধিত শিক্ষকদের প্রশিক্ষণ, পরিচয়পত্র, অভিজ্ঞতা বিনিময় এবং অসুস্থ ও অসচ্ছল শিক্ষকদের সহযোগিতাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ সফল করতে দেশের নূরানী শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ