শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশের বিশিষ্ট আলেম ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি মুফতি রুহুল আমিনের গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছেন বোর্ডের নেতৃবৃন্দ। তাঁকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে দাবি করে নেতারা বলেছেন, দ্রুত মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন তারা।

শুক্রবার কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের দফতর সম্পাদক মাওলানা রেজাউল হক স্বাক্ষরিত বিবৃতিতে তারা এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুফতি রুহুল আমিন গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম এবং মোজাহেদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী ছদর ছাহেব (রহ.)-এর সাহেবজাদা। তিনি লক্ষ লক্ষ আলেম-উলামার উস্তাদ এবং বহু মানুষের আধ্যাত্মিক রাহবার। একজন আল্লাহভীরু ও নির্ভৃতচারী আলেমকে উস্কানিমূলকভাবে গ্রেফতারের ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, এমন একজন আলেমকে গ্রেফতারের মাধ্যমে সরকারের ধর্মীয় বিদ্বেষ প্রকাশ পেয়েছে। তাদের অভিযোগ, সরকার ইসলামবিদ্বেষী শক্তির ফাঁদে পা দিয়ে ধর্মীয় অঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অতীতেও আলেম-উলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো সরকার সফল হয়নি, বর্তমান সরকারও সফল হবে না বলে মন্তব্য করেন তারা।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ধর্মীয় অঙ্গন অস্থিতিশীল হওয়ার আগেই মুফতি রুহুল আমিনকে দ্রুত মুক্তি দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।

বিবৃতিদাতা আলেমদের মধ্যে রয়েছেন মাওলানা নূরুল হক, মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল্লাহ, মুফতি নূরুল ইসলাম, মুফতি মুঈন উদ্দীন, মুফতি সাখাওয়াতুল্লাহ, মাওলানা শেখ আব্দুল্লাহ, মাওলানা রেজাউল হক, মুফতি মোহাম্মাদ তাসনীম, মুফতি উসামা আমিন, মাওলানা অজিহুর রহমান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা হাফিজুর রহমান, মুফতি রেজাউল ইসলাম, মাওলানা হায়াত আলী, মাওলানা আশেকুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ আবুল হাসানাত, মাওলানা নাসির উদ্দীন, মাওলানা ঝিনাত আলী, মাওলানা এনায়েতুল্লাহ, মাওলানা তলহা, মুফতি মোস্তফা কাসেম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ওলি উল্লাহ, মুফতি মুঈনুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম, মুফতি ওয়াহিদুল আলম, মাওলানা ফখরুল আলম, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা নিজামুদ্দীন, মাওলানা মিরাজুল হক, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুস ছবুর, মাওলানা হাশমাতুল্লাহ, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা বশির আহমাদ ও মাওলানা মাকসুদুল হক।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ