নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের বিভিন্ন কওমি মাদরাসার মুহতামিম ও চিন্তাশীল তরুণ আলেমদের অংশগ্রহণে ‘কওমি মাদরাসাগুলোর সমকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ আলেমদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগের আদর্শনগরে সিরাজুল উলুম মাদরাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
হাজীপাড়া মাদরাসার মুঈনে মুহতামিম মুফতি মাহমুদুল হাসান কাসেমীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেম ও গণমাধ্যম ব্যক্তিত্ব মাওলানা রুহুল আমীন সাদী (সাইমুম সাদী)। বিশেষ অতিথি ছিলেন মারকাযুদ দাওà