শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সর্বনিম্ন বেতন ভাতা ত্রিশ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে। এমন পরিস্থিতিতে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
‎
‎রোববার (১ নভেম্বর) সকাল সোয়া ১১টায় মিরপুর ১০ নম্বর এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর এলাকায় পোশাক শ্রমিকদের সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা বেতন ভাতার দাবিতে গতো কয়েকদিন ধরে আন্দোলন চলছে। সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলন সোয়া এগারোটা থেকে সংঘর্ষে রূপ নিয়েছে। এতে পুরো মিরপুর ১০ নম্বর এলাকা রনক্ষেত্রে পরিণত হয়েছে।

‎এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর ১০ নম্বর এলাকায় পোশাক শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে। আমরা তাদের সরিয়ে দিতে চেষ্টা করলে তারা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হয়। আমরা তাদের সড়ক থেকে সরিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ