
|
মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
প্রকাশ:
০১ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
সর্বনিম্ন বেতন ভাতা ত্রিশ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে। এমন পরিস্থিতিতে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর ১০ নম্বর এলাকায় পোশাক শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে। আমরা তাদের সরিয়ে দিতে চেষ্টা করলে তারা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হয়। আমরা তাদের সড়ক থেকে সরিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আইও/ |