সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির কাভার্ডভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার ছেলে ইয়াছিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী আরজিনা (১৯) গুরুতর আহত হয়েছেন। তারা ময়মনসিংহে একটি বিয়ে অনুষ্ঠান শেষে টঙ্গীতে তাদের ভাড়া বাসায় ফিরছিলেন বলে জানা গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে টঙ্গী বিআরটি উড়ালসড়কের স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা খাতুন ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া গ্রামের মো. চান মিয়ার স্ত্রী। নিহত ইয়াছিন তাদের ছেলে।

নিহতের স্বামী মো. চান মিয়া জানান, ময়মনসিংহের মুক্তাগাছার গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে রোববার বিকালে তারা টঙ্গীর নিমতলী এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন। আলম এশিয়া পরিবহণের একটি বাসে করে টঙ্গী স্টেশন রোড এলাকায় বিআরটি উড়ালসড়কে এসে তারা নামেন। এরপর আয়েশা, ইয়াছিন ও আরজিনা পাশের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়।

এতে তিনজনই গুরুতর আহত হন। পরে বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যানের চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা খাতুন ও তার ছেলে ইয়াছিনকে মৃত ঘোষণা করেন। আহত আরজিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ