শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জেদ্দা বিশ্ববিদ্যালয়ে ‘হিদায়াথন’ সেশনে শায়খ সুদাইস যাত্রাবাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার ট্রান্সফার অব প্রপার্টি বিল নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদের পর্যবেক্ষণ ভারতে শতবর্ষী আরেক মসজিদের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়ার পাঁয়তারা রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার ইসলামী আন্দোলনের মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার শুরা অধিবেশন সম্পন্ন বাংলাদেশ খেলাফত মজলিস দুর্গাপুর উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন জুমার দিনের বিশেষ ৪ আমল কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল তিন শতাধিক বাড়ি; পদদলিতে নিহত ২৪ ‘বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি, ফেরাতে চেষ্টা করছে সরকার’ 

সম্পত্তি হস্তান্তর বিল শরিয়াসম্মতভাবে পাসের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

‘সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল-২০২৬’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঈমান-আকিদা সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ ও দেশের বিশিষ্ট আলেম-ওলামারা। তারা বলেছেন, কোনো আইন প্রণয়নের উদ্দেশ্য ভালো হলেও এতে কুরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো ধারা থাকলে তা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তাই বিলটি পাসের আগে বিশেষজ্ঞ আলেমদের মতামত নিয়ে প্রয়োজনীয় সংশোধন করে শরিয়াসম্মতভাবে তা পাস করতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল মিলনায়তনে ‘সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল-২০২৬’ নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

ঈমান-আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা হাবীবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে এবং মহাসচিব মুফতি সালাহ উদ্দিন ও মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বক্তব্য দেন মাওলানা আবদুর হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ, মাওলানা আবদুর রব ইউসুফী, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মজিবুর রহমান হামিদী, মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ, মুফতি আব্দুল কাইয়ুম কাসেমী, মাওলানা আবু সাঈদ নোমান, মুফতি আবু বকর সুহাইল, মাওলানা সুলতান মহিউদ্দীন, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মুফতি শামসুদ্দীন কাসেমী, মাওলানা আফসার মাহমুদ, মুফতি নাজমুল হাসান বিন নূরী, মুফতি আল আমিন সরাইলী, মাওলানা ইয়ামিন হোসাইন আজমী ও মুফতি হিফজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকারপ্রধানের নির্বাচনী অঙ্গীকার ছিল—কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন পাস করা হবে না। জনগণও সেই অঙ্গীকারের প্রতি আস্থা রেখেছে। কিন্তু প্রস্তাবিত সংশোধনীতে এমন কিছু বিষয় রয়েছে, যা ইসলামের উত্তরাধিকার, সম্পত্তি ও পারিবারিক বিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

তারা বলেন, মুসলিমদের সম্পত্তি ও উত্তরাধিকারসংক্রান্ত বিষয়ে শরিয়াহর সুস্পষ্ট বিধান রয়েছে। এসব বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন বা বিধান প্রণীত হলে তা ধর্মপ্রাণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী ভালো উদ্দেশ্য নিয়ে আইনটি করতে চাইছেন—এটি তারা বিশ্বাস করেন। তবে ভালো উদ্দেশ্য থাকলেই কোনো আইন শরিয়াসম্মত হয়ে যায় না। প্রস্তাবিত সংশোধনীর বাস্তব প্রয়োগে নানা ধরনের জটিলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। তাই বিষয়টি রাজনৈতিক বা আবেগের দৃষ্টিতে না দেখে কুরআন-সুন্নাহ, ফিকহ ও প্রচলিত আইনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, এখনো সময় আছে। সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল-২০২৬ পাসের আগে দেশের শীর্ষস্থানীয় মুফতি, মুহাদ্দিস, ফকিহ ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে হবে। কুরআন-সুন্নাহর সুস্পষ্ট বিধান অক্ষুণ্ন রেখে প্রয়োজনীয় সংশোধন করতে হবে এবং মুসলিম নাগরিকদের ধর্মীয় ও পারিবারিক অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

তারা বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তাই এ দেশের আইন প্রণয়নের ক্ষেত্রে জনগণের ঈমান-আকিদা, ধর্মীয় মূল্যবোধ ও শরিয়াহর বিধানকে যথাযথ গুরুত্ব দিতে হবে। কোনো সংশোধনী যেন মুসলমানদের ধর্মীয় বিধান পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।

গোলটেবিল বৈঠক থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, বিশেষজ্ঞ আলেমদের মতামত নিয়ে বিলটি পর্যালোচনা করতে হবে। কুরআন-সুন্নাহবিরোধী কোনো ধারা থাকলে তা বাদ বা প্রয়োজনীয় সংশোধন করে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল-২০২৬ পাস করতে হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ