শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীর ইসলামপুর কেন্দ্রীয় শাহী মসজিদে খতিব নিয়োগের বিজ্ঞপ্তি বন্যার্ত মানুষের পাশে বাংলাদেশ খেলাফত মজলিস আজানের সুরে মুগ্ধ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির ‘জাতীয় পরামর্শ’ সভা চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধের আহ্বান ইরানের শাহজালাল মাজারের দানবাক্স টাকা আবারও গণনা করা হবে আজ নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত দেড় লক্ষাধিক, ৭ দিনে ২৬ জনের মৃত্যু জমি বিরোধের জেরে কোরআন বুকে বৃদ্ধার বাড়ি ছাড়ার ঘটনায় নতুন মোড় খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের ষান্মাসিক শূরা অধিবেশন

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির ‘জাতীয় পরামর্শ’ সভা চলছে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর উদ্যোগে ‘জাতীয় পরামর্শ ২০২৬’ শীর্ষক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (১১ জুলাই) সকাল ৯টায় এই সভা শুরু হয়েছে। সভায় আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিষ্ঠা ও সংরক্ষণে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ নিয়ে দেশবরেণ্য আলেম-ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনা করছেন।

সভায় সভাপতিত্ব করছেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

সভায় সাবেক ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের নায়েবে আমির মুফতি মুহাম্মদ আলীসহ বিশিষ্টজনেরা উপস্থিত রয়েছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সভায় আকিদায়ে খতমে নবুওয়তের সুরক্ষা, এ বিষয়ে জাতীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। এ সময় উপস্থিত আলেম-ওলামা ও বিশিষ্টজনেরা বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করছেন।

আয়োজকদের আশা, আজকের এই জাতীয় পরামর্শ সভা থেকে প্রাপ্ত সিদ্ধান্ত ও সুপারিশ দেশের সর্বস্তরে আকিদায়ে খতমে নবুওয়ত সংরক্ষণে আগামী দিনের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ