শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব কনভেনশন সফল করার লক্ষে তৃণমূল সম্মেলন কুমিল্লা মহানগর শাখার ইসলামী আন্দোলনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী-পুরুষ ও নবজাতকের লাশ উদ্ধার ৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি  মদিনায় নতুন সমাজ ও মসজিদে নববির প্রতিষ্ঠা ঢাকায় বৃষ্টির আভাস নওগাঁয় বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ফেরদাউস বিন ইসহাকের ইন্তেকাল ৮৪ বছর বয়সী ভারতীয় হজযাত্রীর হৃদস্পন্দন ফিরিয়ে আনল রেড ক্রিসেন্ট পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা আবদুল হান্নান সিদ্দিকী ইন্তেকাল

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নারী-পুরুষ ও নবজাতকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার হাজি হযরত আলীর চারতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে নিহত তিনজনের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, কিছুদিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই কক্ষটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন ওই নারী ও পুরুষ। কক্ষটির দরজা-জানালা প্রায় সব সময় বন্ধ থাকত। শুক্রবার রাতে ওই কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।

প্রতিবেশী এক বাসিন্দা বলেন, ‘ঘরটি সব সময় বন্ধ থাকত। বাইরে থেকে তেমন কোনো কিছু বোঝা যেত না। পরে ঘর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হলে আমরা পুলিশকে খবর দিই।’

খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটি খুলে তিনজনের লাশ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এ সময় ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ