বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

ঢামেকে বিশুদ্ধ পানির ৪ ফিল্টার স্থাপন করল আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের জন্য ঠান্ডা, গরম ও স্বাভাবিক (নরমাল) বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে চারটি আধুনিক পানি ফিল্টার স্থাপন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

জনপ্রিয় ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বৃহস্পতিবার (৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সারাদেশের অসংখ্য অসহায় রোগীর চিকিৎসার অন্যতম প্রধান কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফাউন্ডেশনের লোগোসংবলিত চারটি পানি ফিল্টার স্থাপন করা হয়েছে। প্রতিটি ফিল্টারের ধারণক্ষমতা ৪০ লিটার। এসব ফিল্টার থেকে ঠান্ডা, গরম ও স্বাভাবিক—এই তিন ধরনের বিশুদ্ধ পানি সংগ্রহ করা যাবে। ফলে রোগী ও তাদের স্বজনরা প্রয়োজন অনুযায়ী নিরাপদ পানির সুবিধা গ্রহণ করতে পারবেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, হাসপাতালের রোগী ও স্বজনদের এসব ফিল্টার থেকে পানি সংগ্রহ করতে দেখে তাদের উদ্যোগ সার্থক মনে হয়েছে। তবে বিপুল চাহিদার তুলনায় এটি একটি ছোট উদ্যোগ হলেও ঢাকা মেডিকেলকে ঘিরে ভবিষ্যতে আরও বড় ও ভিন্নধর্মী কিছু মানবিক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তিনি এ উদ্যোগ সফল করতে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

তিনি আরও জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশুদ্ধ পানি প্রকল্পের আওতায় ইতোমধ্যে দেশের ২০০টি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ফিল্টার স্থাপন করা হয়েছে। এর আগে দারিদ্র্যপীড়িত বিভিন্ন এলাকার মাদরাসা ও হাসপাতালেও ২০০টি ফিল্টার বিতরণ করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে হাজার হাজার রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিশুদ্ধ ঠান্ডা, গরম ও স্বাভাবিক পানির সুবিধা পাচ্ছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ