শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

মাদরাসায় টিকটক ভিডিও তৈরি, হাটহাজারীর ৪ শিক্ষার্থী বহিষ্কার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রাচীন ও বৃহৎ কওমি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার চার শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। মাদরাসার অভ্যন্তরে টিকটক ভিডিও তৈরিসহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) জোহরের নামাজের পর মাদরাসার কেন্দ্রীয় মসজিদে উপস্থিত শিক্ষার্থীদের সামনে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী গণমাধ্যমকে জানান, মাদরাসায় সাধারণ শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। যোগাযোগের প্রয়োজন বিবেচনায় নির্দিষ্ট সময়ের জন্য কেবল বাটন ফোন ব্যবহারের অনুমতি রয়েছে। এ অবস্থায় মাদরাসার ভেতরে টিকটক ভিডিও তৈরি করা প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন।

মাওলানা আশরাফ আলী নিজামপুরী বলেন, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষার্থীদের ওই কর্মকাণ্ড শনাক্ত করেন। এর আগে একই ধরনের বিষয়ে শিক্ষার্থীদের একাধিকবার সতর্ক করা হয়েছিল। টিকটক ভিডিও তৈরির অভিযোগের পাশাপাশি তাদের বিরুদ্ধে আরও কিছু শৃঙ্খলাভঙ্গের অভিযোগ থাকায় সামগ্রিক বিষয় বিবেচনা করে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভবিষ্যতেও কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ