সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির ‘৫ সেপ্টেম্বর লংমার্চের আগেই গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দিন’

নাঙ্গলকোটে ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুমিল্লা প্রতিনিধি:

পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে সিসি আর কুরআন একাডেমী বাংলাদেশ-এর আয়োজনে এবং খিদমাতুল ইসলাম পরিষদ-এর তত্ত্বাবধানে কুমিল্লার নাঙ্গলকোটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সীরাত মাহফিল-২০২৬’। পাশাপাশি আলোচকদের আলোচনার ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা।

আগামী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নাঙ্গলকোটের ভূমি অফিস জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

নাঙ্গলকোটের ভূমি অফিস জামে মসজিদের খতীব, প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আবু ইউসুফ হাফি.-এর সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নাঙ্গলকোট থানা কওমী মাদরাসা সংগঠনের সহ-সভাপতি, শিহর জামিয়া রহমানিয়া জামিরিয়া নাঙ্গলকোটের মুহতামিম হযরত মাওলানা নুরুল আমীন হাফি.; বিশিষ্ট দাঈ শাইখ মুফতী আলমগীর হুসাইন হাফি.; রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা জয়নুল আবেদীন হাফি.; তরুণ লেখক, গবেষক, চাঁদপুরের জামিয়া ইসলামিয়া দারুল ঈমানের সিনিয়র মুহাদ্দিস মুফতী বুরহানুদ্দীন বিন সাদ হাফি. এবং মিশরের আল-আজহার ইউনিভার্সিটির আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মুফতী সাইফুল ইসলাম আযহারী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রবিউল আউয়াল মাসের তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সীরাত, তাঁর আদর্শ ও উম্মতের প্রতি তাঁর শিক্ষা ও নির্দেশনা নিয়ে মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

মাহফিলকে আরও শিক্ষামূলক ও ব্যতিক্রমধর্মী করতে উপস্থিত শ্রোতাদের নিয়ে আলোচকদের আলোচনার বিষয়বস্তুর ওপর ভিত্তি করে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। কুইজে সঠিক উত্তরদাতাদের জন্য মূল্যবান দ্বীনী বই পুরস্কার হিসেবে প্রদান করা হবে বলে জানায় আয়োজক কমিটি।

আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে উপস্থিত হয়ে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আলোচনা শ্রবণ, কুইজে অংশগ্রহণ এবং অনুষ্ঠানকে সফল করার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ