বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮


টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেল ২ দিনমজুরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকায় রঙের কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে মো. ফরিদুল ইসলাম (২৫) ও জিন্নদ আলীর ছেলে মো. ইয়াছিন আলী (৩০)।

বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর দুর্গম শুশুয়া চরে বুধবার বিকেলে তারা একসঙ্গে একটি নৌকায় রঙের (আলকাতরা) কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা ঘটনাস্থলে মারা যায়। পরে স্বজনরা খবর পেয়ে দুইজনের লাশ বাড়ি নিয়ে যাওয়া হয়। তাদের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুশুয়ার চরে বজ্রপাতে দুইজন দিনমজুরের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ