বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার
প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৬, ০৬:৩৯ বিকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বিজয় দিবস উপলক্ষে দেশজুড়ে ৮ হাজার ২৯৯ জন বন্দিকে মুক্তি দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। একই সঙ্গে আরও কয়েকজন বন্দির সাজা কমানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্টের জনসংযোগ ও যোগাযোগ বিভাগ।

আফগানিস্তানের সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগের প্রধান এক ঘোষণায় এ তথ্য জানান।

সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, বিজয় দিবস উপলক্ষে বন্দিদের মুক্তির পাশাপাশি কিছু বন্দিকে তাদের সাজা কমানোর সুবিধাও দেওয়া হয়েছে।

তবে মুক্তি পাওয়া বন্দিদের অপরাধের ধরন বা সাজা কমানো বন্দিদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্ধারিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এসব বন্দিকে মুক্তি ও সাজা হ্রাসের সুবিধা দেওয়া হয়েছে।

সূত্র: মিল্লাত টাইমস উর্দু

আইও/